এ সপ্তাহের ছড়া: দাঁড়িয়ে আছি কেন্ : ফারুক নওয়াজ
ফারুক নওয়াজ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৩৭ পিএম, ১০ এপ্রিল ২০২৬ শুক্রবার
প্রখ্যাত শিশুসাহিত্যিক ফারুক নওয়াজ।
বৃষ্টি এলো টাপুর টুপুর
ভিজছে গাছের পাতা
কার জন্য দাঁড়িয়ে আছি
নেইতো আমার ছাতা।
ইস্টিশানের মিষ্টি পান
ছড়াটা যেন কার?
নাম শুনে তার কাজ কি বলো
হোক না ওটা যার।
মেঘ ডাকছে কড়াৎ কড়াৎ
ঝিলকে ওঠে বাজ
আমার কথা নেইতো মনে
এখন কারো আজ।
মুষলধারে বৃষ্টি ঝরে
অমাবস্যার রাত
কার জন্য দাঁড়িয়ে আছি
বাড়িয়ে দুটি হাত?
মেঘ বলল, 'সত্যিরে তুই
হদ্য বোকারাম
যার জন্য অপেক্ষাতে
জানিস না তার নাম?'
কে আসবে ভাবতে ভাবতে
রাত্রি হলো ঘোর--
ঝাপটা হাওয়া ব্যঙ্গ করে
'কেউ কি আছে তোর?'
কেউ নেইতো একলা একা
দাঁড়িয়ে আছি কেন্?
শেষের জীবন পদ্য লেখে
মাঝখানে— হাইফেন...
--------------------------------
লেখক পরিচিতি: ফারুক নওয়াজ (জন্ম: ১ নভেম্বর, ১৯৫৮) একজন বাংলাদেশী শিশুসাহিত্যিক। বাংলাদেশের শিশুতোষ সাহিত্যে নিজস্ব স্বর তৈরি করা লেখকদের মধ্যে ফারুক নওয়াজ অন্যতম। সহজ-সরল ভাষা, মজার ছলে গভীর বার্তা তুলে ধরা এবং শিশুমনের স্বাভাবিক কৌতূহলকে কেন্দ্র করে তিনি রচনা করেন গল্প, ছড়া ও উপন্যাস। তার লেখায় যেমন আছে আনন্দ, তেমনি আছে নৈতিকতা ও মানবিকতার বোধ জাগানোর প্রচেষ্টা। দীর্ঘদিন ধরে শিশু-কিশোরদের জন্য লিখে তিনি নতুন প্রজন্মের পাঠাভ্যাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল



